
স্টাফ রিপোর্টার॥ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের পৃথক ভাবে পালন করেছে জেলা প্রশাসন ও আওয়ামীলীগ।
১৭ এপ্রিল মঙ্গলবার সকালে এ উপলক্ষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় ছিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ও আমাদের স্বাধীনতা। জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আজিজুর রহমান।
অপর দিকে ও পৌর জনমিলন কেন্দ্রে জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, রাধা পদ দেব সজল, চেম্বার সভাপতি কামাল হোসেন।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান, যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নজমুল হক।
এ ছাড়া ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.