আশরাফ আলী॥ রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ৫ নং দত্তগ্রাম অগ্রগামী সেবা সংঘের আয়োজনে নববর্ষ কাপ দিবারাত্রি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
বুধবার ১৮ এপ্রিল রাতে দক্ষিণ দত্তগ্রাম মসজিদ সংলগ্ন মাঠে রাজনগরের জনপ্রিয় ধারাবার্ষকার এইচ এম এবাদের সঞ্চালনায় পুরষ্কার বিতরনী অনুষ্টানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার আরশাদ মিয়া। এসময় উপস্থিত ছিলেন এলাকার প্রবীন মুরব্বীরা।
ফাইনাল খেলায় কিংস রাইডার্স অব মহাসহ¯্র কে ০-১ গোলে হারিয়ে জয়ী হয় এফসিসি স্পোটিং ক্লাব রাজনগর। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার নগদ ৩,০০০ টাকা ও রানার্সআপ দলের হাতে নগদ ১,০০০ টাকা এবং উভয় দলের হাতে ট্রপি তুলে দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.