
জালাল নুরী
নিজে খাইন-সংসার চালাইন, বেছইন বাজারো ।
টানা-টানি দুর হইজায় নিজোর সংশারও ।।
আগর দিনো মনু নদি আছিল কত ভালা ।
পাহাড়িয়া পানি আইয়া দেখাইত কত খেলা ।।
বৈশাখীয়া ঝড়ে পানির এত কল-কলি।
বড়-বড় মাছর ভীড়ো করতা খুলা-খুলী।।
চৈত-বৈশাখ মাসো মানুষ নদিত বাইতা পলো ।
ডাকা-ডাকি করতা কত, কেউ জাইথা জালো।।
আসিন কাতি মাস আইলে কেউর নয়া জামাই।
খানি-বনির চিন্তা আয়না, মাছর অভাব নাই।।
পুত্রা আইছইন মাওয়ে কইন মুরুগটারে ধরো।
দামান আইছন শাশুড়ী কইন ধরিয়া জব খরো ।।
ভাটির দেশর নাইয়া হখল উজান গুণ টানিয়া।
খানি-বনি নাওয়ে ভরিয়া, বেফারর লাগিয়া।।
নৌকা লইয়া নদি দিয়া করতা তারা বেফার।
কাঞ্চনপুরী নাইকল কিনতাম, হইত উপকার।।
ভাদমাষো আমরার দেশো, ভালা চল আছিল।
নাও ভরিয়া গাঙ্গে দিয়া আইত মাটির পাথিল।।
লুটা-ঘটি, কট্টা-বাটি মাটির যে কততা।
হাতি-ঘুড়া, কলশ জুড়া তারা আনিয়া দিথা।।
..........গত সংখ্যার পর ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.