
আশরাফ আলী॥ ইসলামী ব্যাংকের মৌলভীবাজার শাখার উদ্যোগে ফ্রি চক্ষু শিবির বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগীতায় ব্যাংক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শনিবার ২১ এপ্রিল সকালে ইসলামী ব্যাংক সিলেট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ সাঈদ উল্লাহর সভাপতিত্বে ও মোঃ নুরুল হকের পরিচালনায় চক্ষু শিবিরে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের
সংসদ সদস্য ও প্যানেল স্পীকার সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু, সিলেট অফিসের সিনিয়র অফিসার মোঃ দলিলুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের মৌলভীবাজার শাখার ম্যানেজার মোঃ সাইয়্যেদুর রহমান।
চক্ষু শিবিরে ৩০০ জন রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.