
বিকুল চক্রবর্তী॥ সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। শনিবার ২১ এপ্রিল এ তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনার ও স্থানীয় সরকার, সিলেট বিভাগের উপ-পরিচালক (উপসচিব) জাকারিয়া। বিভাগীয় ক্রীড়া সংস্থার চুড়ান্ত তালিকায় কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় ১৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে যুগ্ম সম্পাদক পদে- বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষানুরাগী, পরিচ্ছন্ন রাজনীতিবীদ, কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ নেতা এবং ভাটেরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তিনি সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.