
তানিয়া আর মিন্টু পাশাপাশি কথা বলছে।
মিন্টু: আচ্ছা, তোমার পা ব্যথা করে না?
তানিয়া: কেন?
মন্টু: কারণ তুমি সারা দিন আমার মনের ভেতর ছোটাছুটি করো!
অপু বলছে তার প্রেমিকাকে, ‘প্রেয়সী আমার, তোমার সঙ্গে আমি আমার সব কথা শেয়ার করতে চাই। আমার সুখ, দুঃখ, হাসি, কান্না…সব!’
প্রেমিকা: শুরুটা তাহলে তোমার এটিএম কার্ডের পাসওয়ার্ড দিয়েই হোক...
ঝন্টু বলছে মন্টুকে- জানিস, লিপি আমার হৃদয় ভেঙে দিয়েছে। কিন্তু আমার চেয়ে ও বেশি কেঁদেছে।
মন্টু: কেন?
ঝন্টু: কারণ, প্রতিবাদস্বরূপ আমি ওর নতুন আইফোনটা ভেঙে দিয়েছি।
মালাকে চিঠি লিখেছে জনি। ‘প্রিয় মালা, আমাকে যদি তুমি ভালোবেসে থাকো, তাহলে চিঠিটা পড়ো। আর যদি ভালো না বাসো, তাহলে আমাকে চিঠি লিখে জানাও যে তুমি চিঠিটা পড়োনি!’
প্রেমিক-প্রেমিকার মধ্য তুমুল ঝগড়া চলছে।
এক পর্যায়ে প্রেমিকা তার প্রেমিককে বলল, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। তুমি জীবনেও শান্তি পাবে না, সারা জীবন কষ্টে কষ্টে কাটবে।
এই শুনে প্রেমিক বলল, তুমি কি সত্যি সত্যি আমাকে চলে যেতে বলছ নাকি তোমাকে বিয়ে করার কথা বলছ?
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.