
আউয়াল কালাম বেগ॥ ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার ২৩ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আছকির খান। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বর্নালী দাশের সভাপতিত্বে ও হরিপদ দেবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফজলে রাব্বী, প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালা বেগ, সাংবাদিক আহমদউর রহমান ইমরান, সেইভ দ্যা চিল্ড্রেনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. ফাতেমা, সূচনা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ রাসেল, স্বাস্থ্য সহকারী আব্দুল আউয়াল, স্বাস্থ্য পরিদর্শক শ্রীবাস পাল, এমটি ইপিআই প্রবাল দাশ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক জয়নাল আবেদীন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.