
স্টাফ রিপোর্টার॥ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, অভিযান চালিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
২৫ এপ্রিল বুধবার জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে ইট তৈরির ফর্মাতে কারচুপি করা, নির্ধারীত পরিমাপের ইট বিক্রি না করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণসহ বিভিন্ন অপরাধে হামিদপুর অবস্থিত বাব ব্রিকস ফিল্ডকে ৩০ হাজার টাকা, উপজেলা চত্ত্বর অবস্থিত মেহমান বাড়ী রেষ্টুরেন্টকে ২ হাজার টাকা, উপজেলা চত্ত্বর অবস্থিত আজিজ ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকাসহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। এ সময় সহযোগীতায় ছিলেন জুড়ী উপজেলার সেনেটারী ইন্সপেক্টর মোঃ আফসার আলী এবং জুড়ী থানার পুলিশ ফোর্স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.