প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার বনগাঁও আহমেদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
২৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় এনজিও সংস্থা সূচনা কর্মসূচী, কমলগঞ্জ এর উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে চিত্রাংকন প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
“খাদ্যের কথা ভাবলে-পুষ্টির কথা ভাবুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র দাসের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনজিও সংস্থা সূচনা কর্মসূচী কমলগঞ্জের ফিল্ড ফেসিলিটেটর প্রদীপ কুমার মোহান্ত, ফিল্ড ফেসিলিটেটর আহাদ মিয়া, প্রশাসন ও অর্থ কর্মকর্তা মোতাহার হোসাইন, গভারনেন্স এন্ড কমিউনিটি ডেভেলপম্যান্ট অফিসার সাইকা উম্মাসীহ ও এবি এম মোয়াজ্জেম হোসেন।
আহমেদ ইকবাল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা পুষ্টি বিষয়ক চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। প্রতিযোগিদের মধ্যে ১ম স্থান অধিকারী কাবিল মিয়া, ২য় স্থান অধিকারী খাদিজা আক্তার ও ৩য় স্থান অধিকারী সাইমা আক্তারকে পুরস্কৃত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.