
স্টাফ রিপোর্টার॥ “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এ স্লগানকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৮ উপলক্ষে মৌলভীবাজারে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা লিগ্যাল এইডের আয়োজনে ও
ইউএসআইডি’র জাষ্টিস ফর অল প্রোগ্রাম ও সিলেট যুব একাডেমীর সহায়তায় জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রেসক্লাব মোর হয়ে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভা পৌর জনমিলন কেন্দ্রে জেলা দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শেখ আবু তাহের এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রিট মীর মাহবুর রহমান, চীপ জুডিসিয়েল ম্যাজেষ্ট্রিট এ.জি.এম আল মাসুদ, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, পৌর সভার মেয়র মোঃ ফজলুর রহমান।
অনুষ্ঠানে জেলা জজ আদালতের কমর্কতা কমর্চারী, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা র্যালী ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.