
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের কমলগঞ্জে ৫ সন্তানের জননীকে এসিড নিক্ষেপ করেছে দূবৃত্তরা। ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামে। এসিডে গৃহবধুর গলা, কপাল, হাত ও বুকের অনেকাংশ ঝলসে যায়।
২৮ এপ্রিল শনিবার আহত অবস্থায় গৃহবধুকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাযায়, হুছন মিয়ার স্ত্রী রোকেয়া বেগম প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরের বাইরে বের হলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা দূবৃত্তরা এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকতাদির হোসেন পিপিএম জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এসিড দগ্ধ রোকেয়া বেগমের দেবর ময়ুর মিয়াকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.