
আশরাফ আলী॥ মৌলভীবাজার জেলা অটোরিক্সা, অটোটেম্পু শ্রমিক ফেডারেশন (সিএনজি) ১৯৯৮ কুলাউড়া উপজেলা কমিটি মোঃ আলী হাসান জাহাঙ্গীরকে সভাপতি ও সোহাগ মিয়াকে সাধারণ সম্পাদক করে বৃহস্পতিবার ৩ মে অনুমোদন দেওয়া হয়েছে। জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম (জালালী), মোঃ আব্দুর শুকুর, সহ-সম্পাদক মোঃ আজাদুল ইসলাম জুনেদ, রিপন আহমদ, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জুবেল আহমদ, কোষাধ্যক্ষ মোঃ ওয়াতির মিয়া, দপ্তর সম্পাদক আজিজুর রহমান শামীম, প্রচার সম্পাদক জায়েদ আহমদ, লাইন সম্পাদক সুজেল আহমদ, সদস্য মোঃ হায়দার মিয়া, শোয়েব আহমদ এপলু, মোঃ কালাম ভান্ডারী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.