প্রনীত রঞ্জন দেবনাথ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২ রিক্সাচালক প্রার্থী হয়েছেন। জানা যায়, ৪নং শমশেরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নওসাদ মিয়া ও ইজ্জাদ মিয়া নামে ২ জন প্রার্থী হয়েছে। বৃহস্পতিবার ৫ মে মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষে তাদের দুজনের প্রার্থীতা বৈধ বলে ঘোষিত হয়।
শমশেরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আলাপকালে সদস্য প্রার্থী রিক্সাচালক নওসাদ মিয়া ও ইজ্জাদ মিয়া বলেন, মৌলিক অধিকার আছে বলে ইউপি সদস্য পদে নির্বাচন করছি। তাছাড়া দরিদ্র রিক্সাচালক বলে আগে ইউপি সদস্যদের কাছে নানাভাবে হয়রানীর শিকার হয়েছি। তাই এবার আমরা সদস্য পদে নির্বাচন করছি। আশা করছি দরিদ্র ও অবহেলিত এলাকাবাসী ভোট দিলেই দুইজনেই নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.