
কুলাউড়া অফিস॥ কুলাউড়ায় স্মৃতির আলো স্পোটিং ক্লাবের আয়োজনে ছকাপন রেলওয়ে ষ্টেশন সংল্গন মাঠে ২৪ টি দলের অংশগ্রহনে কাপ এন্ড কাপ মিনি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে ৩ মে মঙ্গলবার বিকেলে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে তরুন সংগঠক আব্দুস ছামাদের সভাপতিত্বে ও চম্পু দাস রাজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছকাপন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশর মিয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৬ নং কাদিপুর ইউপির মেম্বার জসিম আহমদ, প্রবাসী তারেক হাসান মিলন, তরুন সংঘঠক আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, লন্ডন প্রবাসী আমিনুল ইসলাম প্রমুখ।
এতে স্মৃতির আলো স্পোটিং ক্লাবের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আবু তাহের মান্না, সাধারন সম্পাদক মহরম উদ্দিন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন বাবুল, রশীধ, তারেক, মনাই, তাজউদ্দিন, ফারহান, রাব্বী, সাইদুর রহমান, রহিম, উজ্জল, সুমেল, সালাউদ্দিন, শিমুল, রাহি, মনতোস, এহসান, নাহিম, রাখাল দাস প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.