কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা নদীরক্ষা কমিটির সভা ৩ মে মঙ্গলবার ইউএনও কার্যালয়ে অনুষ্টিত হয়। ইউএনও তাহসিনা বেগম এর সভাপতিত্বে ও সদস্য সচিব সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলমগীর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার নদীরক্ষায় নদীর অবৈধ দখলস্থান চিহ্নত করে উচ্ছেদ, সীমানা নির্ধারন ও পানি দুষনমুক্ত বিষয়ে পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা এম এম শাহনেয়াজ,শিক্ষা কর্মকর্তা শরীফ উল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার,উপজেলা প্রকৌশলী আবুল হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াছমিন,অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য,কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ক্রেল প্রজেক্টের সাইট অফিসার তৌহিদুর রহমান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.