বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় জাগরণ সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ প্রায় ৫০ জন কৃতী শিক্ষার্থীকে ৯ মে বুধবার সংবর্ধনা দেয়া হয়েছে। সংগঠনের কার্যালয়ের অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সংগঠনের সভাপতি শাহরিয়ার জামান খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফাহিম এবং যুগ্ম সাধারণ স¤পাদক আমজাদ হোসেন পাপলুর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও প্রধান শিক্ষক ছয়ফুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক মুজিবুল হক, শিক্ষক এমরান হোসেন নামুন, ছাত্রনেতা ফয়ছল আহমদ, শাহ আলম আলজিদার, রনি আহমদ, জুয়েল, সংগঠনের সহসভাপতি আজিজুর রহমান কাজল, সহসাধারণ সম্পাদক মিলাদ হোসেন, সাংগঠনিক স¤পাদক শাহিদুল ইসলাম, সদস্য শিমুল চৌধুরী, এমদাদুর রাজ্জাক রাব্বি, আখতার হোসেন, ফায়েক আহমদ, মাহিন, ছাদু, বাহার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.