
বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আর.কে লাইসিয়াম স্কুলের ১৬৩ জন কৃতী শিক্ষার্থীকে রোববার সংবর্ধনা দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ২০১৭ সালের পিইসি, জেএসসি এবং ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়।
স্কুলের প্রধান শিক্ষক ইকবাল আহমদের সভাপতিত্বে সহকারী শিক্ষক মো. জায়েদুর রহমান, বিজয় ভূষণ দাস ও শাহনাজ সুলতানা পপির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপি¬ন বিভাগের অধ্যাপক দিলীপ কুমার দত্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক পংকজ কুমার দাস, স্কুল সঙ্গীতের রচয়িতা ও গীতিকার-সুরকার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, ডিগ্রি কলেজের অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্ত্তী, সাবেক উপাধ্যক্ষ সুভাষ দেব নাথ, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, অভিভাবক সদস্য শামীম আহমদ, মসরুর আলম চৌধুরী, মোহাম্মদ শাহজাহান, সহকারী শিক্ষিকা উমা দেবী, অভিভাবক মুরাদ মালিক, এমএ শহীদ খান, বদরুল ইসলাম, স্কাউটের ইউনিট লিডার ডা. আ.হ.ম.জুনায়েদ সিদ্দিকী, শিক্ষার্থী তাছকিয়া খানম, নাফিসা ইসলাম, রাহাত এহসানুল খালিক, রওশন মরিয়ম তুলি প্রমুখ।
অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য মসরুর আলম চৌধুরী সম্পাদিত স্মারক ম্যাগাজিন ‘হিজল-করচ’ এর মোড়ক উন্মোচন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.