বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার উৎসব মূখর পরিবেশে স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নির্বাচন পর্যবেক্ষণ করে বণিক সমিতির প্রধান উপদেষ্ঠা ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, যুগ্ম উপদেষ্ঠা হাজী আব্দুল মুকিত লুলু, তাজ উদ্দিন লতা, হাজী নিজাম উদ্দিন, অনুকুল চন্দ্র দেব, ইমান উদ্দিন, কল্যাণ পাল চৌধুরী প্রমূখ।
প্রধান নির্বাচন কমিশনার ডা. এমাদ উদ্দিন, যুগ্ম নির্বাচন কমিশনার আমির উদ্দিন ও প্রিসাইডিং অফিসার দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসুক আহমদ জানান, সহ-সভাপতি পদে ইসলাম উদ্দিন, দফতর সম্পাদক পদে সনজিৎ কুমার দাস, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ফজিল আহমদ মুন্না, জাহাঙ্গীর আলম, শাহীন আহমদ, ছিদ্দিকুর রহমান, আব্দুস সহিদ পটল ও আব্দুল আজিজ নির্বাচিত হয়েছেন। এর আগে বিনা-প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি পদে হাজী আব্দুল হক, সাধারণ সম্পাদক পদে নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মতিউর রহমান ও ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ফারুক আহমদ নির্বাচিত হয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.