
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড ডে মিল শতভাগ নিশ্চিতকরণের লক্ষ্যে টিফিন বক্স ও ওয়াটার পট বিতরণ করা হয়েছে।
বুধবার ১৬ মে দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইবুংতন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, ইউ.আর.সি, ইন্সট্রাক্টর এস.এম.ফয়সাল আহমেদ, আদমপুর ইউপি সদস্য মনিন্দ্র কুমার সিংহ, শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক মামুনুর রশিদ ভুঁইয়া, প্রধান শিক্ষক মোশাহিদ আলী, প্রধান শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, প্রধান শিক্ষক নূর উদ্দিন, প্রধান শিক্ষক নূরুল ইসলাম, প্রধান শিক্ষক শাহাজ উদ্দিন, প্রধান শিক্ষক অরুন কুমার সিংহ, প্রধান শিক্ষক সবুর মিয়া, সাংবাদিক শাব্বির এলাহী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষ্ণচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ। অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.