হাজীপুর প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন মৌলভীবাজার -২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন।
১৭ মে বৃহস্পতিবার এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ওয়াদুদ বক্স, অভিভাবক সদস্য লোকমান আহমদ চৌধুরী, অভিভাবক সদস্য ছয়ফুল আলম সাইফুল, অভিভাবক সদস্য মাজহারুল ইসলাম,পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, আওয়ামীলীগের নেতা মোঃ পংকি মিয়া, প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ সহকারী প্রধান শিক্ষক দোলন কুমার পাল, শিক্ষক মোঃ হেলাল আহমদ, মোঃ আক্তার উদ্দিন, নিমল কান্তি পাল, ও সাংবাদিক ফখর উদ্দিন আহমদ, সমাজ সেবক হারুন অর রশিদ, ছাত্রলীগ নেতা জসিম আহমদ, ব্যবসায়ী মুজেফর আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমপি আব্দুল মতিন সবার সাথে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের খুজ খবর নেন ম্যানিজিং কমিটির সদস্যরা বিদ্যালয়ের নানান সমস্যার কথা তোলে ধরেন এসময় তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেওয়া বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন নির্মাণের অনুমোদনের কথা জানান এবং বিদ্যালয়ের গেইট নির্মাণের টাকা বরাদ্দ করবেন বলে আশ্বাস দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.