
স্টাফ রিপোর্টার॥ পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিছে।
মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে বুধবার ২৩ মে মৌলভীবাজার বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকার বাজার মনিটরিংমূলক অভিযান পরিচালিত হয়। আজকের অভিযানে মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দাম রাখা, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপন্য বিক্রি করা, খাদ্যপন্যে ও প্রসাধনীতে নিজেরা অতিরিক্ত দাম লেখাসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
প্রতিষ্ঠানগুলো হলো সিরাজ এন্ড সন্সকে ২ হাজার টাকা, কামাল এন্টাপ্রাইজকে ১ হাজার টাকা ও রিয়া ¯œ্যাক্সকে ৪ হাজার টাকা। এ সময় সহযোগীতায় ছিলেন বড়লেখা থানার পুলিশ ফোর্স।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.