স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে পুলিশ ডাকাত বন্দুক যুদ্ধে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের এক এস আই আহত হয়েছেন।
পুলিশ জানায়, একদল ডাকাত পাবই গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরের ভিত্তিতে পুলিশ রাত সোয়া ২টার দিকে সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি বাঁশঝাড়ের আড়াল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাত দল।এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইসলাম আলী নামক এক ডাকাত সর্দার নিহত ও পুলিশের এস আই ইয়াছিন আহত হন।
কুলাউড়া থানার ওসি শামিম মুছা জানান নিহত ডাকাত সর্দারের বাড়ি পাশর্^বর্তী কমলগঞ্জ উপজেলায় কুমরাকাপন এলাকায়। ঘটনাস্থল থেকে একটি এলজিগান, ৬টি রাম দা ও ৮ টি কার্তুজ উদ্ধার করা হয়। ডাকাত ইসলাম আলীর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতির ১৪টি মামলা রয়েছে।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.