প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের রাজদিঘীর পার বাজারে জয় বাংলা পরিষদের আয়োজনে মাদক বিরোধী র্যালী, আলোচনা সভা ও ইফতার মাহফিল ৩১ মে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়।
জয় বাংলা পরিষদের সভাপতি মিজান আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক কৃষ্ণমোহন দেবনাথ। আলোচনায় অংশ নেন পতনঊষার ইউপি সদস্য রিপন ইসলাম ময়নুল, সায়েক আহমদ, আলকাছ মিয়া, কমরেড সাইফুর রহমান প্রমুখ। সভায় মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুব সমাজকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.