প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ৩১ মে দুপুর সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কমার কানু। এ বাজাটে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা। আর ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬২ লাখ ৮৪ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয় ১ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা।
মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানুর সভাপতিত্বে ও সচিব সমরেন্দ্র সিংহের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধলই বিজি ক্যাম্পের অধিনায়ক বিদ্যুৎ কুমার, সাংবাদিক আসহাবুর ইসলাম, কমলগঞ্জ কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রাধা কান্ত সিংহ, ইউপি সদস্য মকবুল আলী, বাবুল কুমার সিংহ, সাবিদ আলী, আব্দুল আহাদ, সুমিত্রা বালা নুনিয়া, এনজিও প্রতিনিধি অঞ্জন সিনহা প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.