
লন্ডন প্রতিনিধি॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভিক্টোরিয়া স্টেটের উদ্যোগে এক আলোচনা ওইফতার মাহফিলের অনুষ্ঠান ১ জুন মেলর্বোনের স্থানীয় মধুমতি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও শারিরিক সুস্থতার জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
উক্ত মাহফিলে ভিক্টোরিয়া বিএনপির সাধারণ সম্পাদক তৌহিদ পাটোয়ারির সঞ্চালনায় সভাপতিত্ব করেন আয়োজিত সংগঠনের সভাপতি শরীফ আল মামুন দোলন। মাহফিলে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন উপদেস্টা জালাল আহমেদ কুমু,সিনিয়র সহ সভাপতি শামছুল আরেফিন বিপুল, হাসান মাহামুদ সহ আন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বিএনপি এর ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের বলিষ্ঠ নেতৃতে বাংলাদেশে স্বৈরাচার সরকার এর পতন ও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা এর উপর আলোকপাত করেন ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.