স্টাফ রিপোর্টার॥ পুলিশ লাইনে মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যাগে বুধবার ৬ জুন ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ শাহজালালের এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নেছার আহমদ, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, চেম্বার অব কমাসের সভাপতি মোঃ কামাল হোসেন, জেলা যুবলীগের সভাপতি মোঃ নাহিদ হোসেন, এম এ রহিম সি.আই.পিসহ ব্যাংকার প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন অলাইন, ইলেকটনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
ইফতার পূর্বে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন পুলিশ লাইন জামে মসজিদের ইমাম মাওলানা বজলুর রহমান চৌধুরী ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.