প্রনীত রঞ্জন দেবনাথ॥ সাম্প্রতিক মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের ও কুলাউড়ায় মনু নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে পাহাড়ি ঢলের পানিতে কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার ৮০ ভাগ গ্রামের মানুষ ৩ দিন পানিবন্ধী ছিল। এসব গ্রামের সহ¯্রাধিক কাঁচা ঘর বিধ্বস্ত, রোপিত আউশ ফসল ও পুকুরের মাছ বেরিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব দুর্গত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবনিমিয়কালে মৌভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড: আবেদ রাজা বন্যা প্রতিরোধে ও ত্রাণ তৎপরতার উপর ৪টি দাবি তুলে ধরেন। সোমবার (১৮ জুন) বেলা দেড়টায় কমলগঞ্জের শমশেরনগরস্থ বাংলাদেশ সাংবাদিক সমিতির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে বিএনপি নেতা অ্যাড: আবেদ রাজা বলেন, কমলগঞ্জ ও কুলাউড়া উপজেলার ক্ষতিগ্রস্ত রাস্তা, বাঁধ এখনও যেসব স্থান ঝুঁকিপূর্ণ তার রক্ষার জরুরী ব্যবস্থা গ্রহন করতে হবে। গত ৫ বছওে এসব এলাকার ধলাই ও মনু নদের ভাঙ্গন রোধে গাফিলতি থাকলে তার ব্যবস্থা গ্রহন করা।
ধলাই ও মনু নদের উজানের ভারতীয় অংশের বাঁধ সমুহ অপসারণে বাংলাদেশ সরকার পদক্ষেপ গ্রহণ, দুই নদের উৎস্য স্থল থেকে বাংলাদেশের সীমা রেখা পর্যন্ত যৌথভাবে খননের ব্যবস্থা গ্রহণ, চলমান বন্যায় প্রাণহানীর ক্ষতিপূরণ, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, শস্য ও সম্পদের ক্ষতিপূরণে পরিবার প্রতি বিশেষ অনুদান প্রদান এবং পূণর্বাসনের জন্য বিনা সুদে ঋণ দান করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। এছাড়া বন্যার্তদের সরকারীভাবে খাবার সামগ্রী বিতরণসহ পর্যাপ্ত ত্রাণসহ মানুষজন ও গবাদি পশুর চিকিৎসার ব্যবস্থা গ্র নের দাবী জানান।
মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড: আবেদ রাজার মতবিনিময় সভায় কুলাউড়া উপজেলা বিএনপি, কুলাউড়া পৌর বিএনপি, হাজীপুর ও শরীফপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.