
কুলাউড়া প্রতিনিধি॥ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে বন্যায় কাচাঘর ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারকে ১৮পিস ঢেউটিন ও নগদ ৫শ’ টাকা করে বিতরণ করছেন কমলগঞ্জ উপজেলার গুঞ্জর কান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবঃ প্রাপ্ত শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক খান। মঙ্গলবার ১৯ জুন বুধবার দুপুরে ভূইগাও এলাকায় আনুষ্ঠানিকভাবে এ ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ত্রানদাতা কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের গুঞ্জরকান্দি গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষক আলহাজ্ব আব্দুর রাজ্জাক খাঁন, সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, সাবেক ইউপি সদস্য নুর আহমদ চৌধুরী বুলবুল, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক মিন্টু দেশওয়ারা ও ডাঃ আব্দুল মালিক প্রমুখ।
এছাড়াও উপস্থিত থেকে সার্বিক সহযোতা করেন শিক্ষক লুৎফুর রহামান। অনুষ্ঠানে বন্যায় ঘরবাড়ী ক্ষতিগ্রস্ত ১৫ পরিবারের মাঝে ১৮পিস ঢেউটিন ও নগদ ৫০০শত টাকা করে বিতরন হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.