বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখায় ২০ জুন বুধবার ভোর রাতে কাতার প্রবাসীর টিনসেট বসতঘর ভস্মিভুত হয়েছে। উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের উত্তরভাগ গ্রামের কাতার প্রবাসী নজরুল ইসলামের বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শত্রুতাবশত কেউ অগ্নিসংযোগ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বড়লেখা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার হিমাংশু রঞ্জন সিংহ অগ্নিকা-ের বিষয়টি নিশ্চিত করে জানান,‘অগ্নিকা-ের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে কেউ ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে টিনশেডের দুটি কক্ষ সম্পূর্ণ ভস্মিভুত হয়েছে।
প্রবাসী নজরুল ইসলাম জানান, প্রায় ৪ মাস আগে তিনি দেশে আসেন। ঘটনার রাতে সুজানগরে তাদের পুরাতন বাড়িতে ছিলেন। যে বসত বাড়িতে আগুন লেগেছে এর জমি নিয়ে একটি পক্ষের সাথে মামলা মোকদ্দমা চলছে। অগ্নিকান্ডের ঘটনায় তাদের হাত থাকতে পারে। টিনসেট বসতঘর পুড়ে অন্তত ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.