
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের বড়হাটে বিলাশ ডিপার্টমেন্টাল ষ্টোরে পক্ষ থেকে বন্যার্ত ২ শত পঞ্চাশ জন মানুষের মাঝে নগদ অর্থ ৫’শ টাকা এবং লুঙ্গী, শাড়ি বিতরণ করা হয়েছে।
বুধবার ২০ জুন বিকেলে শহরের বড়হাটের হোসেন কমিউনিটি সেন্টারে বিলাশ এর পক্ষ থেকে বন্যার্ত ২ শত পঞ্চাশ জন মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহম্মদসহ প্রমুখ।
উল্লেখ্য টানা বর্ষণে উজান থেকে নেমে আসা বন্যার পানির স্রোতে মনু নদের বাঁধ ভেঙে কুসুমবাগ ও বড়হাট এলাকাসহ শহরের একাংশ প¬াবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছিল কয়েক হাজার পরিবার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.