বড়লেখা প্রতিনিধি॥ হাকালুকি হাওরে ১ সপ্তাহ ধরে বন্যার পানি বাড়ছেই। বড়লেখা ও জুড়ী উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট ও বাড়িঘরে বন্যার পানি ছুই ছুই করছে। ভারি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে অর্ধ লাখ মানুষ পানিবন্দী হওয়ার আশংকা রয়েছে। এদিকে যে কোন ধরণের বন্যা পরিস্থিতি মোকাবেলায় বড়লেখা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ২১ জুন বৃহস্পতিবার সকালে জরুরী সভা করেছে।
উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দরের সভাপতিত্বে ও ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বড়লেখার সুজানগর, বর্নি ও তালিমপুর ইউনিয়নে জরুরী ভিত্তিতে স্থায়ী বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের তাগিদ দেন সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী। বন্যার্তদের দ্রুত ত্রাণ সামগ্রি বিতরণের জন্য ইঞ্জিন নৌকা ও স্পীডবোড প্রস্তুত রাখার, মেডিকেল টিম ও ত্রাণ বিতরণের টিম গঠনসহ বন্যার যেকোন পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এব্যাপারে সংশ্লিষ্ট সকলকে প্রস্তুত ও তৎপর থাকার আহবান জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শরীফ উদ্দিন, থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাহ খান, থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী রফিকুল ইসলাম প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.