স্টাফ রিপোর্টার॥ প্রবাসীদের সংস্থা “ইক্বরাহ ইন্টারন্যাশনাল ইউকে” এর এর আয়োজনে রাজনগরে বন্যাকবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
২৩ জুন শনিবার বিকেলে উপজেলার তাহারলামু সরকারি প্রাথমিমক বিদ্যালয় প্রাঙ্গনে দেড় শত বন্যার্ত অসহায়-গরীবদের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য তুলে দেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূণ্যভূমির সম্পাদক, প্রবীন সাংবাদিক মুকতাবিস উন-নূর। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, সাংবাদিক এম এ আজিজ, আব্দুল ওয়াদুদ, জুলফিকার আলী ভুট্রো, সমাজসেবক সৈয়দ জিল্লুর রব, ইমরান হোসেন, বশির আহমদ, হারুনুর রশীদ সহ অনেকেই।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.