স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ে বন্যা কবলিতদের মাঝে ত্রান সামগী বিতরণ করা হয়েছে।
২৪ জুন রোববার বিকেলে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুনামপুর গ্রামে ইক্বরাহ ইন্টারন্যাশনাল ইউকে এর আয়োজনে শতাধিক বন্যা কবলিতদের হাতে ত্রান সামগ্রী তুলে দেন চ্যানেল এস ইউকে এর এমডি তাজ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, শাহমোস্তফা একাডেমীর প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলী, সাংবাদিক আব্দুল ওয়াদুদ,জোবায়ের আহমদ,ফারুক উদ্দিন,ফারুক মিয়াসহ অনেকেই। চ্যানেল এস ইউকে এর এমডি এসময় বলেন, আপনাদের এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনঃবাসন এর চিন্তা আমাদের রয়েছে। সকলের সহযোগীতা পেলে ওই এলাকার গরীব-অসহায়দের ঘর-বাড়ি তৈরি করে দিতে আমরা প্রস্তুত আছি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.