
আউয়াল কালাম বেগ॥ রাজনগরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদয্পান করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, র্যালী মানববন্ধন এক সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।
২৬ জুন মঙ্গলবার বেলা ১১টায় রাজনগর কলেজ পয়েন্টে মানববন্ধন করে রেলী শেষে কলেজ ক্যাম্পাসে এক আলোচনা সভা পুরুস্কার বিতরন অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আছকির খান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডলি বেগম, রাজনগর থানা অফিসার ইনচার্জ শ্যামল বনিক, রাজনগর কলেজের অধ্যক্ষ জিলাল উদ্দিন, মৌলানা মুফাজ্জল হোসেন মহিলা কলেজের অধক্ষ মোঃ ইকবাল, এসি ল্যান্ড মাহমুদুর রহমান মামুন অধ্যাপক রজত কান্তি গোস্বামী, রিয়াজ খান ও তামান্না আক্তার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.