কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফজলুল হক খান সাহেদের নেতৃত্বে অপর ৩ সহযোগি ২৫ জুন সোমবার রাত ১০ টায় প্রেসক্লাব দৈনিক যুগান্তর প্রতিনিধি ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। মঙ্গলবার ২৬ জুন বিকেলে এ ঘটনায় নিন্দা প্রকাশ ও থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়।
জানাযায়, পত্রিকায় বিভিন্ন সময় ফুলতলী পীর সমর্থক আল ইসলাহ’র সংবাদ প্রকাশ করার জের এবং সর্বশেষ ত্রাণ বিতরণে সংবাদকে কেন্দ্র করে উপজেলা আল ইসলাহ’র সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, সহযোগি জাকির হোসেনসহ অপর ২ সহযোগি মিলে সাংবাদিক আজিজুল ইসলামকে তার অফিসে গিয়ে প্রাণণাশের হুমকি দেন এবং গালিগালাজ করেন।
এ ঘটনার পর প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সভায় মিলিত হন। সভায় উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে এধরণের ঘটনার নিন্দা প্রস্তাব, এধরনের অপকর্মের প্রতিবাদে উপজেলা ভাইস চেয়াম্যানের সকল সংবাদ প্রকাশ থেকে বিরত থাকা এবং থানা অভিযোগ দায়েরের সিদ্ধান্ত গৃহিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.