কমলগঞ্জ প্রতিনিধি॥ সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনের জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শমশেরনগর প্রাক্তন ছাত্র পরিষদ ও ক্লিন এন্ড বিউটিফুল শমশেরনগর এর উদ্যোগে শুক্রবার বেলা ৪টায় স্থানীয় জমজম কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
শমশেরনগর ইউপি চেয়ারম্যান মোঃ জুয়েল আহমেদ এর সভাপতিত্বে ও শামসুল হক মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান, মৌলভীবাজারের জেল সুপার মোঃ আনোয়ারুজ্জামান, এএটিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী।
বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাব যুগ্ম আহবায়ক শাহীন আহমেদ। অনুষ্ঠানে দেশ ও প্রবাসীদের অর্থায়নে ১৩৩ জন লোকের মাঝে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.