বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর (কাঠালতলী) ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ৪ বারের নির্বাচিত ইউপি মেম্বার ও উপজেলা প্রতিবন্দ্বী উন্নয়ন পরিষদের সভাপতি আফতাব আলী (৬৭) শনিবার ৩০ জুন সকাল পৌনে সাতটায় সিলেটের একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি........রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দীঘদিন ধরে তিনি কিডনী সমস্যাসহ নানা জটিল রোগে ভোগছিলেন। শনিবার বাদ আছর কাঠালতলী উত্তরভাগ ঈদগাহ মাঠে জানাজা শেষে সার্বজনিন গোরস্থানে মরহুমের লাশ দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে বড়লেখার প্রবীন ইউপি মেম্বার আফতাব আলীর মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব এবাদুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ইউএনও মুহাম্মদ সুহেল মাহমুদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক শরফ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি ইকবাল হোসেন স্বপন, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুর রব, সাংবাদিক লিটন শরীফ, মিজানুর রহমান, মোঃ রুয়েল কামাল, এজে লাভলু প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.