স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে বন্যা দুর্গত অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
২ জুলাই সোমবার দুপুর ১২ টার দিকে এক শত পরিবারের মাঝে মায়ার মানুষ ইউকে সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রায় ১ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলার সির্ভিল সার্জন ডাঃ মোঃ আবু জাহের।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুল হক সেলিম, ব্যাংকার সাজ্জাদুর রহমান পিন্টু, লন্ডন প্রবাসী শামীম আহম্মদ চৌধুরী, সেলিম আহম্মদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.