আশরাফ আলী॥ স্বেচ্ছাসেবী সংগঠন অর্পণ বাংলাদেশের উদ্যোগে রাজনগর উপজেলার তারাপাশা বাজারে আকষ্মিক বন্যায় আক্রান্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ৩ জুলাই সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ সোহেল এর সভাপতিত্বে ত্রাণ বিতরণে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ( সিলেট বিভাগ) ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. সাখাওয়াত হোসেন জীবন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
এসময় আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ ২শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২কেজি আলু, ১কেজি ডাল, ১ কেজি পেয়াজ, আধা কেজি তেল ও আধা লিটার লবণ সামগ্রী প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.