
প্রনীত রঞ্জন দেবনাথ॥ সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম কুমড়াকাপন এলাকার হাজী জামাল উদ্দিনের ছেলে মো: জসিম উদ্দিন।
মঙ্গলবার দিবাগত রাত ৪টায় তার মৃত্যু হয়। এদিকে তার মৃত্যু সংবাদ দেশে আসার পর জসিমের পরিবারে চলছে শোকের মাতম।
জসিমের ছোট ভাই সংবাদকর্মী মোঃ সুমন মিয়া জানান, তার বড় ভাই ১৭ বছর ধরে সৌদি আরবে বসবাস করছেন। ২৩ জুন সৌদি আরবের জেদ্দায় এক সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হন। আহতবস্থায় তাকে সৌদিআরবের একটি হাসপাতালে ভর্তি করা হলে ১১ দিন চিকিৎসা চলার পর গত মঙ্গলবার ভোরে তিনি মারা যান।
৪ জুলাই বুধবার তার মৃত্যুর খবর মৌলভীবাজারের কমলগঞ্জের পশ্চিম কুমড়াকাপনস্থ তার গ্রামের বাড়িতে এসে পৌছালে জসিমের বৃদ্ধ মা ও শিশু পুত্র, স্ত্রী ভাইসহ স্বজনেরা ভেঙ্গে পড়েছেন মানসিকভাবে।
তবে তার স্বজনদের জোর দাবী যত দ্রুত সম্ভব সরকারী অর্থায়নে নিহত জসিমের মৃত দেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.