কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মুন্ডা ও উরাং ২৫ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার ৫ জুলাই বেলা দেড়টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানান,একটি বাড়ি একটি খামার প্রকল্পে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সহায়তা প্রদান প্রকল্পে কমলগঞ্জের ভেড়াছড়া গ্রামের মুন্ডা ও উরাং ২৫ পরিবারের মাঝে নগদ ১২ হাজার ৭০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ সমবায় কর্মকর্তা আশুতোষ দাস।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.