
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতর খাসিয়া পুঞ্জি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের আদিবাসী খাসিয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
শুক্রবার ৬ জুলাই সকাল ১০টায় লাউয়াছড়া যুব সংঘের উদ্যোগে এ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ হিসাবে খাতা, কলম, কাঁঠ পেন্সিল ও বই বিতরণ করা হয়।
লাউযাছড়া খাসিয়া পুঞ্জি যুব সংঘের সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ছাত্র বিজয় সুছিয়াং-এর সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য জসিস পামথেট, সেরেন্দীপ পামথেট, খাসি সোসিয়্যাল কাউন্সিলের তথ্য ও প্রচার সম্পাদক সাজু মারছিয়াং ও স্কুল শিক্ষিকা রোজী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.