স্টাফ রিপোর্টার॥ রাজনগর উপজেলায় সমাজসেবা অধিদফতরের সামাজিক নিরাপত্ত বেষ্টনীর আওতায় বিভিন্ন পর্যায়ের ভাতাভোগীদের মধ্যে ভাতা ও ভাতার বহি বিতরণ করা হয়েছে।
১১ জুলাই বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন। এ সময় ৮১৯ জনকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, প্রতিবন্ধি ভাতা ইত্যাদি ক্ষেত্রে ভাতা ও বহি দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আছকির খান, উপজেলা নির্বাহি ফেরদৌসি আক্তার সহ জনপ্রতিনিধি এবং আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.