
আউয়াল কালাম বেগ॥ রাজনগর উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। বুধবার ১১ জুলাই উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় ও সীমান্তিক নতুন দিনের বাস্তবায়নে এসএমসি ও ইউএসএআইডি এর আর্থিক সহযোগীতায় যৌথ আয়োজনে ‘পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার’ এই স্লোগানকে সামনে রেখে সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে র্যালী করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আছকির খান। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ, এমআইএসএইচডি ডেপুটি ম্যানেজার মোঃ কামাল হোসেন, মোঃ হুমায়ুন কবীর, মেডিকেল অফিসার নজরুল ইসলাম প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.