
আউয়াল কালাম বেগ॥ রাজনগরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে শায়েখে ইন্দেশ্বরী (র) ফাইন্ডেশন। শায়েখে ইন্দেশ্বরী (র.) এইড ট্রাস্ট, ইউকে ও হিথ্রো ট্রাস্টের যৌথ অর্থায়নে ১১ জুলাই বুধবার বিকালে মনসুরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩৮টি পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহমদ বিলাল, শায়েখে ইন্দেশ্বরী (র.) ফাউন্ডেশনের আহ্বায়ক মাওলানা জিয়া উদ্দিন, নিসচা এর সিলেট বিভাগের সাধারণ সম্পাদক শাহ লোকমান আলী, ইউকে প্রবাসী আশফাকুর রহমান, সমাজ সেবক বেলাল চৌধুরী, রেজা চৌধুরী প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.