
প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা উপজেলা পর্যায়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। ১১ জুলাই বুধবার সকালে কমলগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান। টুর্নামেন্টে ছেলেদের খেলায় আলেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৪-২ গোলে গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং মেয়েদের খেলায় ডা: রইছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে পতনঊষার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। টুর্ণামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সিদ্দেক আলী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মোশারফ হোসেন, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি মোঃ সানোয়ার হোসেন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.