প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের মুন্সীবাজারে লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের এক সভা শুক্রবার ১৩ জুলাই সকাল ১০টায় লোকায়ত এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লোকায়ত সভাপতি ডা: অবনী শর্মা। সাধারণ সম্পাদক পিন্টু দেবনাথ নাথ এর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ গ্রহন করেন কবি নিখিল কান্তি গোস্বামী, অমলেশ শর্মা, হোসেন জুবায়ের, মৃগেন চক্রবর্তী প্রমুখ।
সভায় লোকায়ত সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী অনুষ্ঠানের উপর গরুত্ব আলোচনা হয়। ২৭ জুলাই শুক্রবার পুনরায় বৈঠক বসবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.