স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল মনতলা গ্রামের ১৩০টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। ১৮ জুলাই বুধবার সন্ধায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ লাইনের উদ্ধোধন করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন এমপি। মনতলা এলাকায় শুভ বিদ্যুতায়ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর সাব জোনাল অফিসের এজি এম অবায়দুল হক ,উত্তরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ সাহিদুজ্জামান শালিক প্রমুখ।
জানা যায় ২৬ লক্ষ৪০হাজার টাকা ব্যয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড কতৃক নির্মতি এই১.৩২কি.মি বিদ্যুৎ লাইনের মধ্যে ৬টি ট্রান্সফরমার স্থাপন করে এলাকার ১৩০ জন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.