
জনি বেগম/পলি রানী দেবনাথ॥ উপজেলা প্রশাসন মৌলভীবাজার সদর এর সার্বিক ব্যবস্থাপনায় নিলয় আদর্শ গ্রাম প্রকল্প কাগাবলা, মৌলভীবাজারে ২১ জুলাই শনিবার বিভিন্ন সরকারি দপ্তর ও এনজিওদের সমন্বয়ে সমন্বিত উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, ৪ নং আপার কাগাবলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজির উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে ইউনিয়নের আদর্শ গ্রামের সকল মানুষকে সব ধরনের সেবা প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদেরকে টিফিন বক্স, খেলার সামগ্রী ও আর্থিক অনুদান দেওয়া হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.