প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলায় সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ জনকে জনপ্রতি ২ হাজার টাকা করে ১ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে নর্থামপটন ইউকে ওয়েলফেয়ার এসোসিয়েশন, মৌলভীবাজার। ২২ জুলাই রবিবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ে আনুষ্টানিকভাবে এ অর্থ বিতরণ করা হয়।
প্রধান শিক্ষক সলমান আলীর সভাপতিত্বে আর্থিক অনুদান প্রদান অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দাতাদের পক্ষে মৌলভীবাজারের পলাস আহমেদ, মানিক আহমেদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্য বশির বখস, সুমের আলী প্রমুখ। অনুষ্টানে আদমপুর, ইসলামপুর ও পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ৫০জনকে নগদ ২ হাজার টাকা করে মোট ১লাখ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.